সালমানের 'কিসি কা ভাই, কিসি কা জান
সালমান খানের প্রথম ছবি বিবি হো তো অ্যায়সি। ৩৪ বছর আগে ২৬ আগস্ট এই ছবিটি মুক্তি পায়, এই ছবিতে দ্বিতীয় প্রধান চরিত্রে ছিলেন এই অভিনেতা। দর্শকদের মুগ্ধ করেছে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। অভিনেতা শুক্রবার তার ক্যারিয়ারের 34 তম বার্ষিকীতে 'কিসি কা ভাই, কিসি কা জান'-এর লুক প্রকাশ করেছেন।
আরও পড়ুন: ছোট পোশাকে ভক্তদের নজর কেড়েছেন অভিনেত্রী মৌনি রায়
ভক্তদের উদ্দেশ্যে সালমান বলেন তখনো আমার পাশে ছিলেন, এখনও আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আমি সত্যিই মুগ্ধ।
সালমানের খানের নতুন লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। লম্বা চুল, দাড়ি এবং সানগ্লাসে অভিনেতাকে সম্পূর্ণ আলাদা দেখাচ্ছে। সালমান আনুষ্ঠানিকভাবে বলেছেন যে এই লুকটি 'কিসি কা ভাই, কিসি কা জান-এর
কাভি ঈদ কাভি দিওয়ালি নামে পরিচিত ছিল এ কিসি কা ভাই কিসি কা জান ছবিটি, শোনা গিয়েছিল ছবির নাম হবে 'ভাইজান'। অবশেষে চূড়ান্ত নাম জানা গেল।
কিসি কা ভাই কিসি কা জান, ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ফরহাদ সামজি। সালমান ছাড়াও এই ছবিতে দেখা যাবে পূজা হেগড়েকেরে , শেহনাজ গিল, রাঘব জুয়েল, জগপতি বাবু, ভেঙ্কটেশ দাগ্গুবতীকে। চলতি বছরের শেষ দিকে মুক্তি পাবে কিসি কা ভাই কিসি কা জান ছবিটি ।

0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন