অরিজিতা মুখোপাধ্যায় 

এইমাত্র 'আয় তবে সহচারি' শেষ। কয়েকদিনের মধ্যেই নতুন অবতারে আসতে চলেছেন বরফির মা রেণুকা ওরফে অরিজিতা মুখোপাধ্যায়। এতদিন দর্শক তাকে বিভিন্ন চরিত্রে দেখেছেন। এবার 'মিঠাই'-এর জীবনে ঝড় তুলতে চলেছেন তিনি। একজন কাউন্সিলর চরিত্রে দেখা যাবে তাকে। নাম প্রমীলা লাহা।


আরও পড়ুন: 'হট অ্যান্ড বিউটি' লুকে নায়িকা শ্রাবন্তী

আনন্দবাজার অনলাইনের মাধ্যমে অরিজিতার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘হ্যাঁ, মিঠাই ছবিতে আমাকে আবারও নেতিবাচক চরিত্রে দেখতে পাবেন দর্শক। যদিও আমি সরাসরি মিঠাইয়ের জীবনে সমস্যা তৈরি করতে আসছি না। মোদক পরিবারের সঙ্গে অবশ্যই সংঘর্ষ হবে।”


অরিজিতা বর্তমানে  'ডাল বাতি চুরমা'-এর ডাবিংয়ের পাশাপাশি একটি ধারাবাহিকে কাজ করছেন।